ঢাকায় এসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই–কে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
ছবি: সংগৃহীত

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে তাঁকে বহনকারী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাঁকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

সন্ধ্যা ছয়টায় তাঁর বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করার কথা। আর সন্ধ্যা সাড়ে সাতটায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেওয়া নৈশভোজে তিনি অংশ নেবেন।

গত বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনাসহ অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বাংলাদেশ সফরে বেশ কয়েকটি চুক্তি সই ও নবায়ন হতে পারে।

আরও পড়ুন

আগামীকাল পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে।