নারী দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেলের ‘ফ্রি হেলথ ক্যাম্প’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯ মার্চ দিনব্যাপী ‘ফ্রি হেলথ ক্যাম্প’ কর্মসূচির আওতায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়
ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। নারীদের চিকিৎসাসেবা ও সচেতনতায় ৯ মার্চ দিনব্যাপী ‘ফ্রি হেলথ ক্যাম্প’ কর্মসূচির আওতায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

‘ফ্রি উইমেন হেলথ ডে’ শীর্ষক দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন বয়সী নারীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এ ছাড়া হেলথ ক্যাম্পে আসা নারীদের সব পরীক্ষায় ৩০% ছাড় দেওয়া হয়। হেলথ ক্যাম্পের পাশাপাশি নারী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নারী দিবস নিয়ে এ আলোচনা সভায় বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তী। আলোচনা সভায় আরও বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী। এ সময় তিনি বলেন, ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল শুধু একটি বেসরকারি হাসপাতাল নয় একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য।’

ফ্রি হেলথ ক্যাম্পে আসা নারীদের চিকিৎসা সেবা প্রদান করেন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ আঞ্জুমান আরা বেগম, রাবেয়া আক্তার, হাসিনা বেগম, সানজিদা রহমান, আজুমান হাই, ব্রেস্ট ও কলোরেক্টাল সার্জন রুখসানা পারভীন ও সিকাত তানজিলা, শিশুরোগ বিশেষজ্ঞ মানিকা আফরিন, মেডিসিন বিশেষজ্ঞ মুনীরা আফরোজ সিদ্দিকা, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ নীলুফার রহমান, কিডনি রোগ বিশেষজ্ঞ সারাবন তহুরা, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ পারভীন সুলতানা, ফারিবা মজিদ, ডায়বেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ মোহনা জামান, ডেন্টাল সার্জন সোহিনী নয়না তাহের ও ফারজানা আখতার।