টিকা কেনায় গাফিলতি ছিল, এখন সিরিঞ্জ নেই

হামে আক্রান্ত শিশুদের কাউকে কাউকে করতে হচ্ছে নেবুলাইজ। গতকাল ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৬টি শিশুকে ভর্তি করা হয়েছে এ হাসপাতালে। এ নিয়ে এখানে হামে আক্রান্ত মোট ভর্তি শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫–এ

বিগত অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া কিছু সিদ্ধান্ত সব ধরনের টিকা কেনায় বিলম্ব ঘটিয়েছে। সম্প্রতি হাম-রুবেলার টিকা পেয়েছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)। ইপিআই কর্মকর্তারা বলেছেন, হাম-রুবেলার জাতীয় ক্যাম্পেইনের টিকা হাতে এসেছে, সিরিঞ্জ আসেনি। দেশব্যাপী ক্যাম্পেইন শুরু করতে দেড়-দুই মাস সময় লেগে যাবে।