ট্রাংক কেটে প্রশ্নপত্র চুরি, অন্তর্বাসে করে পাচার

পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিআইডির উদ্ধার করা হোয়াটসঅ্যাপের অনেক বার্তায় বিসিএস, পিএসসির নন-ক্যাডারসহ সরকারি নিয়োগ পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁস ও চাকরি বিক্রির নেটওয়ার্কের তথ্য পাওয়া যায়। গাড়িচালক সৈয়দ আবেদ আলীকে সামনে দেখা গেলেও এই বাণিজ্যের মূল কারিগর ছিল পিএসসির ভেতরের কিছু কর্মকর্তা-কর্মচারী ও বিজি প্রেসের চক্র।