তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিষয়ে রায় ২০ নভেম্বর
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করে আনা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে ১৪ বছর আগে আপিল বিভাগ রায় দিয়েছিলেন। এই রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে উদ্ভূত আপিল ও এ–সংক্রান্ত আবেদনের ওপর ২০ নভেম্বর রায়ের জন্য দিন রেখেছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ আজ মঙ্গলবার দশম দিনে শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন।