শিশুদের সুরক্ষায় গার্ডিয়ান লাইফের নতুন বিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়ে সম্প্রতি ‘গার্ডিয়ান প্রজন্ম’ বিমার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়
ছবি: সংগৃহীত

শিশুদের সুরক্ষায় ‘গার্ডিয়ান প্রজন্ম’ নামে বিমা এনেছে গার্ডিয়ান লাইফ। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়ে সম্প্রতি এ বিমার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিমার মেয়াদ পূর্তিতে দেড় গুণের বেশি অর্থ পাওয়া যাবে। এই পরিকল্পনার আওতায় বিমাগ্রহীতা দীর্ঘ সময় অপেক্ষার বদলে ধাপে ধাপে বিমার অর্থ পাবেন। এ ছাড়া গ্রহীতার আকস্মিক মৃত্যুতে দ্বিগুণের বেশি অর্থ পাওয়া যাবে।

গার্ডিয়ান প্রজন্ম বিমায় তিনটি পরিকল্পনা রয়েছে। সেগুলো হলো অ্যাস্পায়ার, একাডেমিয়া ও স্টার্টআপ। বিমাগ্রহীতা তাঁর এক বা একাধিক সন্তানকে নমিনি হিসেবে মনোনীত করতে পারবেন। সন্তানের সর্বোচ্চ বয়স ২৫ বছর হতে হবে।