শিক্ষা–বিজ্ঞানে সহযোগিতায় এআইইউবি ও টিএটিইউর চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হাসানুল এ হাসান ও পরিচালক ফাররুখ মুহাম্মদোভিচ মুখতারভ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন
ছবি: সংগৃহীত

শিক্ষা ও বিজ্ঞানের নানা বিষয়ে পারস্পরিক সহযোগিতার উদ্দেশে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও উজবেকিস্তানের তাসখন্দ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজিসের (টিএটিইউ) ফারগানা শাখার মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

টিএটিইউর ফারগানা শাখায় চুক্তি সই অনুষ্ঠানে এআইইউবির প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হাসানুল এ হাসান। টিএটিইউর প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক ফাররুখ মুহাম্মদোভিচ মুখতারভ। তাঁরা দুজন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন। 

চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয় দুটি শিক্ষা ও বিজ্ঞানের নানা বিষয়ে একে অপরকে সহযোগিতার করবে। এর পাশাপাশি তারা যৌথ কর্মসূচি বাস্তবায়ন, উদ্ভাবনী, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব, বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত উন্নয়নে সহযোগিতা, যৌথ সম্মেলন, সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন, এবং শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী বিনিময় করবে।

এ ছাড়া এই অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে উচ্চশিক্ষার ভবিষ্যত নিয়ে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ হাতে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।