সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩০ আগস্ট, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

‘দুই হাতে চালান গুলি, ঘুমান এসএমজি নিয়ে’, রংমিস্ত্রির সহকারী যেভাবে সন্ত্রাসী হয়ে ওঠেন

রাউজানের যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে দুই হাতে অস্ত্রসহ মোবারক। সিসিটিভি ফুটেজ থেকে তাঁকে শনাক্ত করে পুলিশ
ছবি: পুলিশের সৌজন্যে

প্রকাশ্য রাস্তায় গুলি করে মানুষ হত্যা, চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, দুই হাতে দুটি পিস্তল নিয়ে বীরদর্পে গুলি ছুড়তে ছুড়তে চলে যাওয়া—তাঁর এমন ভূমিকা বিভিন্ন সময় ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এত কিছুর পরও ধরাছোঁয়ার বাইরে ছিলেন চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ মো. মোবারক ওরফে গলাকাটা মোবারক। যদিও শেষ পর্যন্ত গত বুধবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন...

কেয়াবন ও নারকেলগাছ কেটে সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট

কক্সবাজারের প্রতিবেশ সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপের কোনাপাড়ায় টিনের বেড়া দিয়ে ঘিরে ভেতরে চলছে রিসোর্টের নির্মাণকাজ। গত ৮ আগস্ট বিকেলে
ছবি: প্রথম আলো

প্রতিবেশ সংকটাপন্ন প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে নতুন করে গড়ে উঠছে অন্তত ১২টি রিসোর্ট-কটেজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এসব রিসোর্ট-কটেজের নির্মাণকাজ শুরু হয় বলে জানিয়েছেন জনপ্রতিনিধি ও দ্বীপের বাসিন্দারা। অথচ এ দ্বীপে সব ধরনের স্থাপনা তৈরি নিষিদ্ধ। বিস্তারিত পড়ুন...

‘গরিবের ট্রেন’একে একে সব বন্ধ, ভোগান্তিতে মানুষ

নাসিরাবাদ ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় সড়কপথে কয়েক দফা যানবাহন বদলে ভৈরব রেলস্টেশনে এসে ট্রেনের অপেক্ষায় শ্রমজীবী মানুষ। বৃহস্পতিবার দুপুরে ভৈরব রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে
ছবি: প্রথম আলো

একসময় ভৈরব-ময়মনসিংহ রেলপথে ছয়টি লোকাল ও মেইল ট্রেন চলাচল করত। ১০-২০ টাকা ভাড়া দিয়ে সেসব ট্রেনে মানুষ পৌঁছে যেতেন দূরের বাজারে, কর্মস্থলে কিংবা বাড়িতে। করোনাকালে এই পথের চারটি লোকাল ও একটি মেইল ট্রেন বন্ধ হয়ে যায়। বাকি ছিল শুধু ময়মনসিংহ মেইল। সেটিও গত সোমবার থেকে বন্ধ। বিস্তারিত পড়ুন...

তিব্বতে ঢোকার ঠিক আগমুহূর্তে ছিলেন শুভশ্রী, এরপরই যোগাযোগবিচ্ছিন্ন

তীর্থযাত্রার উদ্দেশে রওনা হওয়ার ঠিক আগের দিন কাঠমান্ডুতে শুভশ্রী চক্রবর্তী
ছবি: বিবিসির প্রতিবেদনের একাংশের স্ক্রিনশট

শুভশ্রী চক্রবর্তী এবং তাঁর ভ্রমণসঙ্গীরা তিব্বতে ঢোকার অপেক্ষায় ছিলেন। এটি ছিল তাঁদের কৈলাস পর্বত তীর্থযাত্রার পরবর্তী ধাপ। কৈলাস হলো হিমালয়ে অবস্থিত হিন্দু দেবতা শিবের পবিত্র আবাস। সেখানে যাওয়ার বহু বছরের স্বপ্ন ছিল শুভশ্রীর। বিস্তারিত পড়ুন...

সংসদের হট্টগোল যে প্রশ্ন রেখে গেল

সংসদ অধিবেশন থেকে বেরিয়ে যাচ্ছেন বিরোধী দলের সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে
ছবি: ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন ছিল গত বৃহস্পতিবার। এদিন জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল নিয়ে বিরোধী দল জাতীয় সংসদে আপত্তি জানাতে পারে কিংবা প্রতিবাদে ওয়াকআউট করতে পারে—এমন আশঙ্কা ছিল। কিন্তু সংসদ উত্তপ্ত হলো প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্য ঘিরে। বিস্তারিত পড়ুন...