রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জিতলেন মুন্সিগঞ্জের রাজন

রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের বিজয়ী মুন্সিগঞ্জের রাজনের হাতে এক লাখ টাকার উপহার তুলে দেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিছবি: রিমার্কের সৌজন্যে

রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের আওতায় পণ্য কিনে লাখ টাকা উপহার জিতেছেন মুন্সিগঞ্জের ব্লাক ওয়ান শপের স্বত্বাধিকারী মো. রাজন। গত রোববার শহরের সিপাহীপাড়ায় মজিবর রহমান সুপারমার্কেটে গিয়ে রাজনের হাতে এক লাখ টাকার উপহার তুলে দেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

এ সময় রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন, রিজিওনাল সেলস ডিরেক্টর মোতাহার হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী নেতা, ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এ পুরস্কার জেতেন মো. রাজন। তিনি বলেন, ‘পুরস্কার পেয়ে আমি আনন্দিত। এ ধরনের উদ্যোগ বিক্রেতাদের মধ্যে যেমন আনন্দ ও উৎসাহ তৈরি করছে, তেমনি রিমার্কের পণ্যের প্রতি মানুষের আগ্রহও বাড়াচ্ছে।’ প্রার্থনা ফারদিন দীঘি বলেন, ‘রিমার্কের ‘‘ডাবল লাখপতি’’ ক্যাম্পেইন ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের জন্য আনন্দ ও উৎসাহের এক উদ্যোগ। এমন আয়োজনে অংশ নিয়ে বিজয়ীর হাতে উপহার তুলে দিতে পেরে আমারও ভালো লাগছে।’

রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন বলেন, ‘সারা দেশের বিক্রেতাদের সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করা এবং বিক্রয় কার্যক্রমে গতি আনতেই ‘‘ডাবল লাখপতি’’ ক্যাম্পেইন চালু করা হয়েছে। এ ধরনের উদ্যোগ বিক্রেতাদের সঙ্গে রিমার্কের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ককে আরও দৃঢ় করবে।’

এ বছরের ৩ জুন শুরু হওয়া ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের প্রথম ধাপ ৩১ আগস্ট পর্যন্ত চলবে। ক্যাম্পেইনে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার, তাৎক্ষণিক ক্যাশব্যাক, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার জয়ের সুযোগ রয়েছে।