গাজীপুরে নতুন কমিশনার, পুলিশের ঊর্ধ্বতন আরও ৬৩ কর্মকর্তার বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. নাজমুল করিম খানকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার করা হয়েছে। এ ছাড়া ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার আরও ৬৩ কর্মকর্তাকে আজ সোমবার বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিপরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে আজ এসব কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলির তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ।