শুভ সকাল। আজ ৩১ জানুয়ারি, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।
বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। এবার বাংলাদেশের অবস্থান হয়েছে ১০তম, যা গতবার ছিল ১২তম। গত এক যুগের মধ্যে বাংলাদেশে দুর্নীতি এবার সবচেয়ে বেশি। জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন ২০২৩-এ এমন চিত্র উঠে এসেছে। বিস্তারিত পড়ুন...
দুর্নীতি সারা বিশ্বেই কমবেশি আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দুর্নীতির অপবাদটা যেভাবে বাংলাদেশ নিয়ে দেওয়া হয়, তা মোটেও সত্য নয়। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিস্তারিত পড়ুন...
জাতীয় সংসদে বিরোধী দলের নেতা জি এম কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ কখনো নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না, এমন আশঙ্কা অবাস্তব নয়। এই সংসদ জাতিকে কতটুকু প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে, তা নিয়ে সংশয় আছে। মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই মন্তব্য করেন জি এম কাদের।
বিস্তারিত পড়ুন...
ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় শনিবার স্যুটকেসে ভরে লাশ ফেলে রোজিনা আক্তার (৩২) ঢাকায় চলে যান। ঢাকার কদমতলী থানা এলাকার জুরাইনের বস্তিতে রোজিনার পরিবারের লোকজন থাকেন। রোজিনা সেই বাড়িতে গিয়ে ওঠেন। গতকাল সোমবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ খুঁজতে খুঁজতে হাজির হয় সেই বাড়িতে। বিস্তারিত পড়ুন...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত। মঙ্গলবার রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে করা কূটনৈতিক তারবার্তা (সাইফার) ফাঁসের মামলায় তাঁদের এই কারাদণ্ড দেওয়া হয়। বিস্তারিত পড়ুন...