বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের রাতযাপনের সুবিধা দেবে মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাঁদের রাতযাপনের সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শনিবার এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় সম্মানিত যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধা সৃষ্টি হয়েছে। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাঁদের রাতযাপন সুবিধা প্রদান করা হবে।

আটকে পড়া যাত্রীদের দ্রুত বিমানবন্দরে অবস্থিত ‘প্রবাসীকল্যাণ ডেস্ক’ অথবা ‘লাউঞ্জ’-এ যোগাযোগ করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।