রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি অভিনন্দন জানিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক চিঠির মাধ্যমে এ অভিনন্দনবার্তা জানানো হয়।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘জাপান সরকার ও জনগণের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনার দায়িত্ব গ্রহণে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
জাপানের প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাপান ও বাংলাদেশ দৃঢ় বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছে। নির্ভরযোগ্য বন্ধু হিসেবে জাপান বাংলাদেশের রাষ্ট্র গঠন ও উন্নয়ন প্রচেষ্টায় ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে আসছে।
চিঠিতে উল্লেখ করা হয় যে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক (এফওআইপি)’ বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে জাপান প্রতিশ্রুতিবদ্ধ।
এতে বাংলাদেশের অধিকতর সমৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সাফল্যও কামনা করা হয়।