উইলসের ঘটনা সুপ্রিম জুডিশিয়াল দেখবে: আইনমন্ত্রী

‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পদ্ধতিগত প্রতিবন্ধকতা এবং উক্ত প্রতিবন্ধকতাসমূহ নিরসনের কার্যকর উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক গবেষণার ফলাফল আজ শনিবার ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশ করা হয়। মহাখালী, ঢাকা

ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এক বিচারপতির বিরুদ্ধে শিক্ষককে অপমানের অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার বলেছেন, এটি সরকারের নয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দেখবে। ১৬ এপ্রিল শ্রেণিকক্ষে এক শিক্ষার্থীর ‘অশোভন’ আচরণ ও শিক্ষকের থাপ্পড়কে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। পরে ১৮ এপ্রিল শিক্ষককে বিচারপতির বাসায় ডেকে অপমান করা হয়। শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিয়েছে। আইনমন্ত্রী স্পষ্ট করেন, আইন মন্ত্রণালয়ের কোনো দায়বদ্ধতা নেই।