প্রধানমন্ত্রীর সঙ্গে ইফতেখারুজ্জামানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর দপ্তরে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সাক্ষাৎ করেনছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়েছে।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।