বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জের বিষয়টি খতিয়ে দেখছে সরকার। বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) আজ রোববার ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কার: জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেছেন।
গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০ শতাংশ পর্যন্ত চার্জ নেওয়া হচ্ছে এবং সেটা নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে বলে উল্লেখ করেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
এ বিষয়ে সমাধানে পৌঁছাতে উদ্যোগী হওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রিপেইড মিটারে যে মাসিক মিটার চার্জ কাটা হয়, সেটি কীভাবে নির্ধারিত হচ্ছে—তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। মিটারের ব্যবহৃত প্রোগ্রাম পরীক্ষা–নিরীক্ষা করতে বলা হয়েছে। প্রি–পেইড মিটারের প্রোগ্রাম কীভাবে কাজ করে, ভেতরে কী সেটিং আছে—সেগুলো বুঝতে পারলে ১০ শতাংশ চার্জ নিয়ে সমাধানে আসা সম্ভব হবে।’