প্রাইম ব্যাংক পেল ইএসজি স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেড এ বছরে ‘বেস্ট ব্যাংক ফর এনভায়রনমেন্টাল, সোশ্যাল ও গভর্ন্যান্স (ইএসজি)’–এর স্বীকৃতি পেয়েছে। টেকসই অর্থায়ন ও যুগোপযোগী ব্যাংকিং কার্যক্রমের জন্য এশিয়ামানি এ স্বীকৃতি দিয়েছে ব্যাংকটিকে।

এশিয়ামানি যুক্তরাজ্যভিত্তিক একটি ফিন্যান্সিয়াল, ম্যানেজমেন্ট পাবলিকেশন, যারা ব্যাংক ও তাদের কার্যক্রমের বার্ষিক মূল্যায়নের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে এ স্বীকৃতি প্রদান করে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশীদ বলেন, ‘এ স্বীকৃতি আমাদের সমন্বিত প্রচেষ্টা ও টেকসই অর্থায়নের প্রতি দৃঢ় প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।’ বিজ্ঞপ্তি