রেললাইন পারাপারে মুঠোফোনে কথা না বলতে প্রচার পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলক্রসিং পারাপারে সাবধানতা মেনে চলতে প্রচার চালায় রেলওয়ে চট্টগ্রাম জেলা পুলিশ
ছবি: সংগৃহীত

রেললাইন পারাপারে মুঠোফোনে কথা না বলা ও সতর্ক হতে প্রচার চালিয়েছে রেলওয়ে চট্টগ্রাম জেলা পুলিশ। আজ সোমবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে জেলার সীতাকুণ্ড স্টেশন পর্যন্ত এই প্রচার চালানো হয়।

রেলওয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নেতৃত্বে এই প্রচার চালানো হয়।

মোহাম্মদ হাছান চৌধুরী প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম রেলওয়ে জেলার আওতাধীন রেলক্রসিংগুলো পারাপারের সময় অসচেতনতার কারণে বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক  কার্যক্রমের অংশ হিসেবে এই প্রচার চালানো হয়। এ সময় আশপাশের লোকজন ও চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে রেলক্রসিং পারাপারে সতর্ক হওয়া এবং রেললাইন পারাপারের সময় মুঠোফোনে কথা কিংবা হেডফোন ব্যবহারে বিরত থাকার আহবান জানানো হয়।

এ ছাড়াও ট্রেন ভ্রমণে অজ্ঞান পার্টি ও মলম পার্টি এবং চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়।