শুভ সকাল। আজ ১১ অক্টোবর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
বাঙালি জাতির ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাঙালি জাতিকে আমি আহ্বান জানাই, জাতির ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে।’ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া রেলস্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের রেলপথ উদ্বোধনকালে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত পড়ুন...
‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’—এক শুনানিতে এমন মন্তব্য করা হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. ইমদাদুল হক আজাদকে মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে ডেকে কথা বলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। সেখানে বিচারপতি ইমদাদুল হক আজাদকে কথাবার্তার ক্ষেত্রে যত্নশীল হতে বলা হয়েছে বলে সুপ্রিম কোর্ট প্রশাসনের একটি সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে। বিস্তারিত পড়ুন...
‘ইউরেনিয়াম কী বস্তু? এই জিনিস খায় নাকি মাথায় দেয়?’ দিনকাল যা পড়েছে, তাতে পরীক্ষায় এমন প্রশ্ন এলে উত্তরপত্রে ছেলেপেলে লিখে ফেলতেও পারে: ইউরেনিয়াম হলো ‘পঞ্চাশ বছর ধরে মাখছি’ টাইপের কদুর তেল বিশেষ। এটি খায় না। শিরঃপীড়া আরোগ্যে ও উত্তপ্ত মস্তিষ্ক শীতল করণে বিশেষ কার্যকর বিবেচনায় এটি মাথায় ঢালা হয়ে থাকে। বিস্তারিত পড়ুন...
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, তিনি ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের বিস্তাররোধে কাজ করছেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এ কথা বলেছেন সৌদি আরবের কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান। সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। বিস্তারিত পড়ুন...
১৯৯১ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানে তিনি গানে প্রথম স্থান অর্জন করেন। অল্প সময়েই মিডিয়া অঙ্গনে পরিচিত হয়ে ওঠেন রোমানা রশিদ ঈশিতা। একসময় অভিনয়প্রতিভা ও মডেলিং দিয়ে দেশের মানুষের মনে জায়গা করে নেন। দীর্ঘ এই পথ চলায় সব সময় তাঁর পাশে ছিলেন মা জাহানারা রশীদ। মা ছিলেন তাঁর কাছে আস্থার জায়গায়। মায়ের কাছে কখনোই কোনো কিছু লুকাননি। কিন্তু চার বছর আগে মায়ের সামনে লুকোচুরির আশ্রয় নিতে হয় রোমানা রশিদ ঈশিতাকে। ক্ষত হৃদয়ে সেদিন মাকে বলতে পারেননি, ‘মা তোমার ক্যানসার হয়েছে। এখন চতুর্থ স্টেজে আছে।’ বিস্তারিত পড়ুন...