জমকালো আয়োজনে করপোরেট প্রিমিয়ার লিগের জার্সি উন্মোচন
‘কুল গেমস আওয়ার করপোরেট প্রিমিয়ার লিগ টি–টোয়েন্টির প্রথম আসর শুরু হয়েছে। ২৩ আগস্ট রাজধানীর হোটেল সারিনায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হয়।
টুর্নামেন্টের প্রথম আসরে দ্য সিটি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, দারাজ, এমকেআর সলিউশন লিমিটেড, স্টারগেজ ইন্টারন্যাশনাল এবং উইকেন্ড ক্রিকেট ক্লাব—এই ছয় দল অংশগ্রহণ করছে।
২৬ আগস্ট শুক্রবার ম্যাসকো (MASCO) সাকিব ক্রিকেট একাডেমিতে শুরু হওয়া এই লিগ আগামী ২৩ সেপ্টেম্বর পুলিশ স্টাফ কলেজে শেষ হবে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যেখানে প্রতিটি দল প্রত্যেকের সঙ্গে খেলার সুযোগ পাবে।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পণ্য ‘কুল’।
টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের চিফ বিজনেজ অফিসার (সিবিও) শেখ আমিনুর রহমান, স্কয়ার টয়লেট্রিজের সিনিয়র ম্যানেজার ফজল মাহমুদ, যমুনা গ্রুপের মার্কেটিং ডিরেক্টর সেলিম, গেমস আওয়ার প্রতিষ্ঠানের পার্টনার আহসান রাজিব, সাওকাত আলী মিয়া, শরীফ মহিউদ্দিন রকি এবং সাকিফ আহসান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য হান্নান সরকার। বিজ্ঞপ্তি