হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র কাবা শরিফফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রী নিবন্ধনের সময় ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ–সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

২০২৬ সালের হজে গমনে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশে এ পত্রে বলা হয়েছে, বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ১৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো। হজে গমনে ইচ্ছুকদের এ সময়ের মধ্যে নিবন্ধন করে তাঁদের হজ গমন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী বছর হজ পালনের জন্য আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ২৭ জুলাই। ১২ অক্টোবর প্রাথমিক নিবন্ধন শেষ হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছর ১২ বছর ও তদূর্ধ্ব বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি হজে যেতে পারবেন।