আকিজবশির কেব্লসের ১৩টি নতুন সেলস সেন্টার উদ্বোধন
অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে একযোগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে ১৩টি নতুন সেলস সেন্টার উদ্বোধন করেছে আকিজবশির কেব্লস।
রোববার ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে আকিজবশির এনার্জি লিমিটেডের পরিচালক (অপারেশনস) মোহাম্মাদ ওমর ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদার, ডিলার ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মোহাম্মাদ ওমর ফারুক বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় অনলাইন মাধ্যমে ১৩টি সেলস সেন্টার উদ্বোধন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আমরা দেশের প্রতিটি অঞ্চলে নিরাপদ ও মানসম্মত কেব্ল সরবরাহ নিশ্চিত করতে পারব।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে আকিজবশির এনার্জি লিমিটেড দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে। বর্তমানে ৪৫টি সেলস সেন্টারের মাধ্যমে গ্রাহকসেবা আরও গতিশীল হবে এবং ডিলার নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আকিজবশির কেব্লস সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক কেব্ল উৎপাদন করছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সর্বত্র গ্রাহকদের কাছে উন্নতমানের ও নিরাপদ বৈদ্যুতিক কেব্ল সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল প্রতিষ্ঠানটি।