কর্মচারীকে জুতাপেটার অভিযোগ, ভূঞাপুরের এসি ল্যান্ডকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রশাসন মন্ত্রণালয়

ভূমি অফিসের দুই কর্মচারীকে জুতাপেটার অভিযোগ উঠেছিল টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি বা এসি ল্যান্ড) অমিত দত্তের বিরুদ্ধে। বুধবার তাঁকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী পদায়নের জন্য অমিত দত্তকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসি ল্যান্ড অমিত দত্ত নামজারির আবেদনে ত্রুটি থাকায় উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীকে অফিস কক্ষের ভেতর জুতাপেটা করেন বলে অভিযোগ ওঠে।

এ নিয়ে গণমাধ্যমে খবর বেরিয়েছে। এসব খবরে বলা হয়, গত সোমবার দুপুরে ওই দুই কর্মচারীকে জুতাপেটা করা হয়।