সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১০ আগস্ট, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় সংসদ সদস্যের প্রস্তাব ও সমর্থনের পাশাপাশি প্রার্থী যে ওই পদে লড়তে ও দায়িত্ব নিতে সম্মত আছেন, তাঁর সই করা একটি ঘোষণা বা বিবৃতি জমা দেওয়া বাধ্যতামূলক। বিস্তারিত পড়ুন...

ঢাকা–দিল্লি সম্পর্ক: ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর না যাওয়া প্রায় নিশ্চিত

প্রধানমন্ত্রী তারেক রহমান
ফাইল ছবি

দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ করে দেওয়ার পর বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ না নেওয়াটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। বিস্তারিত পড়ুন...

চাকরির বাজার বদলে যাচ্ছে, আপনার সিদ্ধান্ত কি বদলাবেন

আজ যে বিষয়ে পড়তে চাচ্ছেন, চার বছর পর সেই বিষয়ের বাস্তবতা আজকের মতো না–ও থাকতে পারে, এই সম্ভাবনা মাথায় রাখা জরুরি।
মডেল: রাইয়ান, ছবি: সুমন ইউসুফ

উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে প্রত্যেক শিক্ষার্থীর সামনে একটি বড় প্রশ্ন এসে দাঁড়ায়—কোন বিষয়ে ভর্তি হব, কোন পথে গড়ে তুলব ক্যারিয়ার। মনে হতে পারে, এই একটি সিদ্ধান্তই বুঝি ঠিক করে দেবে পুরো জীবনের গতিপথ। এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি জটিল। কারণ, প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের কাজ, শেখা ও চিন্তা করার পদ্ধতিকে দ্রুত বদলে দিচ্ছে। বিস্তারিত পড়ুন...

আফগানিস্তানে সোনা উত্তোলনের হিড়িক, দেশটিতে আসলে কী ঘটছে

আফগানিস্তানের খনি থেকে উত্তোলিত সোনা
ফাইল ছবি: এএফপি

আফগানিস্তানের উত্তর–পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশ। এখানে একসময় গ্রামবাসী ও তাঁদের গবাদিপশু অবাধে বিচরণ করত। এখন সেই পাহাড়গুলো থেকে সোনা উত্তোলনের জন্য ডজনখানেক খননযন্ত্র (এক্সক্যাভেটর) দিনরাত কাজ করছে।
বিস্তারিত পড়ুন...

ইলিয়াস কাঞ্চনের বাড়িতে সুচন্দা-চম্পা, আবেগে কাঁদলেন কাঞ্চন

গুলশান ১ নম্বরের ১৩৬ নম্বর রোডের যে বাসায় ইলিয়াস কাঞ্চন থাকেন, সেখানে আগের মতো উচ্ছ্বাস নেই। তবে শনিবার রাতে যেন কিছুক্ষণের জন্য ফিরে পেয়েছিল প্রাণচাঞ্চল্য। দরজা পেরিয়ে বসার ঘরে ঢুকতেই চোখে পড়ল চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী সুচন্দাকে। পাশের সোফায় ছোট বোন চম্পা। দুজনে দীর্ঘদিনের প্রিয় সহকর্মী ইলিয়াস কাঞ্চনের অপেক্ষায়। বসার ঘরের অন্য প্রান্তে অপেক্ষা করছিলেন আরও কয়েকজন। বিস্তারিত পড়ুন...