তামিম ও রবির আগামীর যাত্রা
বাংলাদেশে মোবাইল টেলিকম সেবায় ‘রবি’ এক অনন্য নাম। ১৯৯৭ সালে বন্দরনগরী চট্টগ্রামে ‘একটেল’ নামে যাত্রা শুরু করে ‘রবি’। সেই থেকে আজ দুই যুগ পেরিয়েও ‘রবি’ই হচ্ছে চট্টগ্রামের সেরা টেলিকম সেবাপ্রদানকারী একটি প্রতিষ্ঠান, যা চট্টগ্রামবাসীর গর্ব। আর এই গর্বের সঙ্গে তাল মিলিয়ে জুটি বেঁধেছেন চট্টগ্রামের আরেক গর্ব, বাংলাদেশের ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান ও ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। গত ৫ জুন ২০২২-এ তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাত্রা শুরু করেন।
নেটওয়ার্ক সক্ষমতা, ডিজিটাল উদ্ভাবন এবং গ্রাহকদের জীবনে নতুন ডিজিটাল-অভিজ্ঞতা নিশ্চিত করতে রবির বিভিন্ন উদ্যোগের প্রচারে কাজ করবেন তামিম। এ ছাড়া তিনি রবির টেলিভিশন বিজ্ঞাপন, গ্রাহকদের সঙ্গে সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।
রবির সঙ্গে তামিমের শক্তিশালী এ জুটি সবার মাঝে ছড়িয়ে দেবে অনন্য সব অভিজ্ঞতা। যার ধারাবাহিকতায় বাস্তবায়িত হয়েছে রবির নতুন বিজ্ঞাপন। যেখানে তামিম ইকবালকে দেখানো হয়েছে ‘Larger than life’ আকারে। কারণ, রবির বিস্তৃত নেটওয়ার্ক, গ্রাহক প্রতি বরাদ্দকৃত সর্বোচ্চ স্পেকট্রাম ও তামিমের সুনাম, খ্যাতি ও স্মরণীয় সব অর্জন মিলে তাঁদের পরিণত করেছে বাংলাদেশের যুগান্তকারী এক ব্র্যান্ড হিসেবে। বিজ্ঞাপনটির মাধ্যমে সারা বাংলাদেশে সেরা ইন্টারনেট অভিজ্ঞতার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে রবির বাফারলেস ইন্টারনেট গ্রাহকেরা উপভোগ করছেন সমুদ্র কিংবা বন্দরে, পাহাড়ে কিংবা গ্রামে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে। দেশের প্রতিটি অঞ্চলে শৈল্পিকভাবে তামিমের এই উপস্থাপন এটাই প্রমাণ করে যে সারা দেশে রবি শক্তিশালী নেটওয়ার্ক আজ কতটা প্রখর। বাংলাদেশে এই প্রথম রবি নিয়ে এসেছে এআর টেকনোলজিকে কাজে লাগিয়ে এক অভিনব বিজ্ঞাপন-আইডিয়া। যেখানে মোবাইল ফোনের মাধ্যমে একটি প্রেস বিজ্ঞাপনকে সক্রিয় করা যাবে। রবি ও তামিম একসঙ্গে আগামীর উদ্ভাবনী উদ্যোগগুলোকে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে নিয়ে যেতে সম্পূর্ণভাবে তৈরি। এতে গ্রাহকদের সঙ্গে রবির সখ্য বাড়বে আরও।
নতুন এই বিজ্ঞাপনটি নিয়ে রবির ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট শামীম উজ জামান বলেন, তামিমের সঙ্গে রবির এই বিজ্ঞাপন গতানুগতিক চিন্তাধারার বাইরে থেকে করা একটি উদ্যোগ। গ্রাহকদের জীবনে নতুন ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে রবি আরও এক ধাপ এগিয়ে গেছে। রবির ডিজিটাল অগ্রযাত্রায় তামিমের সম্পৃক্ততা রবির উদ্ভাবনী উদ্যোগগুলোকে আরও গ্রাহকবান্ধব করে তুলবে।
রবির সঙ্গে নতুন পথচলার বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তামিম ইকবাল বলেন, ‘দেশজুড়ে শীর্ষস্থানীয় উদ্ভাবনী ব্র্যান্ড রবির নেটওয়ার্কের সক্ষমতা এবং ডিজিটাল দক্ষতার প্রচারে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। হোক ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং অথবা গ্রাহকের জীবনকে সহজ করে তোলার মতো সমাধান-বাজারে নিয়ে আসা ডিজিটাল স্পেস ও ক্রিকেটকে একই সুতায় বেঁধে রাখবে এই উদ্ভাবনী চিন্তাধারা।’
গ্রাহককে রবির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত করার জন্য রবি শিগগিরই নিয়ে আসছে ‘তামিম এয়ার অ্যাপ’। এই এয়ার অ্যাপের মাধ্যমে রবি ও গ্রাহকের বন্ধুত্ব আরও চমৎকারভাবে বাড়বে বলে আশাবাদী কর্তৃপক্ষ।