বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে মানারাত ইউনিভার্সিটির সিএসই বিভাগের ওরিয়েন্টেশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২০২৩ সেমিস্টারে ভর্তি হওয়া সিএসই বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে এ অনুষ্ঠান হয়।
সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক শারমিনা জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক শ্রেষ্ঠা মিত্রা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক পড়াশোনায় উদ্বুদ্ধ করার অংশ হিসেবে দেশের সবচেয়ে বড় হাই-টেক সিটিতে ওরিয়েন্টশেন ও পরিদর্শনের আয়োজন করা হয়। পরিদর্শনে সহায়তা করেন বঙ্গবন্ধু হাই-টেক সিটির ইনচার্জ অফিসার মো. হাসান ইবনে শাহী।