বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন অধ্যাপক ইউনূস

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ সদস্যদেশগুলোর নেতারাছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

অধ্যাপক ইউনূস আজ শুক্রবার সকালে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দেন।

শীর্ষ সম্মেলন শেষে ব্যাংককের সাংরিলা হোটেলে আজ প্রথমবারের মতো আলোচনায় বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ব্যাংকক থেকে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী দুপুরের পর কোনো একসময় দুই নেতা সংক্ষিপ্ত সময়ের জন্য আলোচনায় বসবেন। সাংরিলা হোটেলে শীর্ষ নেতাদের জন্য নির্ধারিত কোনো স্থানে এ বৈঠকের ব্যাপ্তি হতে পারে আধা ঘণ্টার কম।

একই সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির দেখা হয়েছে। নৈশভোজে একই টেবিলে তাঁরা পাশাপাশি বসেছেন ও কুশল বিনিময় করেছেন।

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল সকালে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এই সম্মেলনে বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ।