শুভ সকাল। আজ ৫ সেপ্টেম্বর, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় ফিরোজা বেগমের গন্তব্য ছিল মেয়ের বাড়ি। বড় মেয়ে শিরি বেগমের কাছে বেড়াতে যাচ্ছিলেন তিনি। মেয়ের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামে। কিন্তু কয়েক ঘণ্টা পর আসে তাঁর মৃত্যুর খবর। বিস্তারিত পড়ুন...
মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলছে—বাংলাদেশের লাখো কর্মপ্রত্যাশী মানুষের জন্য এর চেয়ে আশাব্যঞ্জক খবর খুব কমই হতে পারে। দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে কর্মী নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার নীতিগত সম্মতি, প্রথম পর্যায়ে আগামী মাসে ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর পরিকল্পনা এবং পরবর্তী সময়ে বিপুলসংখ্যক কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা নিঃসন্দেহে স্বস্তির। বিস্তারিত পড়ুন...
আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না কিংবা তিনি না এলে অন্য কেউ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কি না, ভারত সরকার এখনো তা জানে না। বিস্তারিত পড়ুন...
মাইক হেসন ছিলেন জাপানে। এশিয়ান গেমসের পাকিস্তান ক্রিকেট দল ঘিরেই ছিল তাঁর ব্যস্ততা। এর মধ্যে পাকিস্তানের সাদা বলের কোচের ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল ঠিকই; কিন্তু তা রাজা চার্লসের সঙ্গে দলের অনুষ্ঠানে অংশ নিতে। হুট করেই পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব তুলে দিয়েছে। বিস্তারিত পড়ুন...
বাংলা গানের ইতিহাসে এক অনন্য নাম সাবিনা ইয়াসমীন। অর্ধশতকের বেশি সময় ধরে যাঁর কণ্ঠে ভেসেছে ভালোবাসা, বেদনা, আনন্দ আর দেশপ্রেমের সুর। তাঁর গান বাঙালির জীবনের আবেগের প্রতিচ্ছবি হয়ে আছে আজও। গুণী এই শিল্পীর দুই সন্তান পেশায় ব্যস্ত নিজ নিজ জগতে। বিস্তারিত পড়ুন...