বিএনপির সমাবেশ: ২০ জনের বেশি সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে রাজধানীর বিজয়নগর এলাকায় শনিবার বেলা দুইটার দিকে এভাবে মারধরের শিকার হন দৈনিক ইনকিলাবের আলোকচিত্রিক এস এ মাসুম
ছবি: সংগৃহীত

রাজধানীতে গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলায় ২০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা ও শান্তিনগর এলাকায় আহত হন এসব সাংবাদিক।

আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন, ইত্তেফাক–এর তানভীর আহাম্মেদ ও শেখ নাছের; কালবেলা–এর রাফসান জানি, জনি রায়হান, আবু সালেহ মুসা, রবিউল ইসলাম ও তৌহিদুল ইসলাম; বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক, সাজ্জাদ হোসেন, জোবায়ের আহমেদ; ইনকিলাব–এর এফ এ মাসুম, একুশে টিভির তৌহিদুর রহমান ও আরিফুর রহমান, দেশ রূপান্তর–এর আরিফুর রহমান, ভোরের কাগজ–এর মাসুদ পারভেজ আনিস, সময় টিভির মারুফ ও ঢাকা টাইমস–এর প্রতিবেদক সিরাজুল সালেকীন প্রমুখ। তাঁদের মধ্যে রাফসান জানি ও সিরাজুল সালেকীন গুরুতর আহত বলে জানা গেছে।

আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে–বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন–ডিইউজের একাংশ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি।