কুষ্টিয়ায় প্রান্তিক কৃষকদের ‘এবি ব্যাংক স্মার্ট কৃষি ঋণ’ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি এবি ব্যাংক লিমিটেড কুষ্টিয়া জেলার ১ হাজার ৫০০-এর অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে। কুষ্টিয়া ‘জেলা শিল্পকলা একাডেমি’ মিলনায়তনে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সদর উদ্দিন খান, চেয়ারম্যান, জেলা পরিষদ এবং সভাপতি, জেলা আওয়ামী লীগ, কুষ্টিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল। বিজ্ঞপ্তি