কুষ্টিয়ায় আড়ংয়ের ২৭তম আউটলেট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় আড়ংয়ের ২৭তম আউটলেট যাত্রা শুরু করেছে। আজ শনিবার আউটলেটটির উদ্বোধন করেন আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। এ সময় আড়ং ও এর মূল প্রতিষ্ঠান ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আড়ং এসব তথ্য জানিয়ে বলেছে, দুই তলাবিশিষ্ট এই আউটলেটে পোশাক, বাড়ির সাজসজ্জা, গয়নাসহ আড়ংয়ের ‘সাব ব্র্যান্ড’ তাগা, তাগা ম্যান ও  আড়ং আর্থের পণ্য পাওয়া যাবে।

এ ছাড়া গ্রাহকেরা পাঁচ হাজার বা তার বেশি টাকা কেনাকাটা করে ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’ সদস্য হতে পারবেন। এর মাধ্যমে বছরব্যাপী বিশেষ সুবিধা পাবেন। এ ছাড়া ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’ আছে এমন ব্যক্তিরা আড়ং কুষ্টিয়া আউটলেটে প্রতি কেনাকাটায় দ্বিগুণ পয়েন্ট অর্জন করতে পারবেন ৭ এপ্রিল পর্যন্ত।

আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার আশরাফুল আলম বলেন, ‘গ্রাহকদের চাহিদা মেটানো এবং দেশীয় কারিগরদের হস্তশিল্পের পণ্যের প্রচার ও প্রসারের জন্য সারা দেশে আড়ং তার পরিধি বিস্তৃত করে আসছে। কুষ্টিয়ায় একটি আউটলেট খুলে এই অঞ্চলের মানুষের সেবা করতে পেরে আমরা গর্বিত ও  আনন্দিত।’