সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২ মার্চ, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

রোজার পর সিটি করপোরেশনের নির্বাচনের আভাস দিলেন ইসি মাছউদ

রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ইসি মাছউদ
ছবি: ভিডিও থেকে নেওয়া

পবিত্র রমজানের পর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রোববার দুপুরে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
বিস্তারিত পড়ুন...

সিআইএ–ইসরায়েল মিলে কীভাবে খামেনির অবস্থান খুঁজে পেল

আয়াতুল্লাহ আলী খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান–প্রদান হয়েছিল। অভিযান সম্পর্কে জানেন—এমন একাধিক ব্যক্তি এ কথা জানিয়েছেন। বিস্তারিত পড়ুন...

নতুন গভর্নরের নিয়োগ নিয়ে এত হইচই কেন

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
ছবি: প্রথম আলো

সেদিন ছিল ২৫ ফেব্রুয়ারি। দিনটি শুরু হয়েছিল অন্যান্য দিনের মতোই, কিন্তু শেষ হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে এক স্মরণীয় দিন হিসেবে। বিশিষ্ট অর্থনীতিবিদ গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ আকস্মিকভাবে বাতিল করে অর্থ মন্ত্রণালয় একই দিনে কিঞ্চিৎ অশ্রুত এক নাম মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। বিস্তারিত পড়ুন...

স্যামসন–ঝড়ে সেমিফাইনালে ভারত

ম্যাচের পর স্যামসন
বিসিসিআই

১২ চার আর ৪ ছক্কায় সাজানো স্যামসনের এই ইনিংসে ভর করেই সুপার এইটের শেষ ম্যাচে কাল কলকাতায় ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। বিস্তারিত পড়ুন...

মৃত্যুর আগে আলভীর স্ত্রী ইকরা কী কী বলেছিলেন, জানালেন বান্ধবী

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছেন, ইকরা আত্মহত্যা করেছেন
কোলাজ

ছোট পর্দার অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা ‘আত্মহত্যা’ করেছেন। ইকরার মৃত্যুর পরপরই একজন অভিনয়শিল্পী সহকর্মীর সঙ্গে জাহের আলভীর প্রেমের সম্পর্কের কথা সামনে এসেছে। বিবাহবহির্ভূত এই সম্পর্কের জেরে ইকরা ‘আত্মহত্যা’র পথ বেছে নিয়েছেন—এমনটাই অভিযোগ ইকরার মা রেবেকা সুলতানা ও তাঁর পরিবারের অন্য সদস্যদের, এমনকি বন্ধুদেরও। এদিকে ইকরার বান্ধবী সামিয়া আলম জানালেন, ইকরা আত্মহত্যা করার মতো মেয়েই নয়। কী পরিমাণ কষ্ট আলভী দিয়েছে, যে কারণে ইকরা আত্মহত্যা করেছে, তা জানা দরকার। বিস্তারিত পড়ুন...