ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ১৬ বছরে শিক্ষক নিয়োগে অনিয়মের তথ্য আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি-সংক্রান্ত অনিয়মের অভিযোগ থাকলে তথ্যপ্রমাণসহ লিখিত আকারে দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৫ জুলাইয়ের মধ্যে এ বিষয়ক তদন্ত কমিটির কাছে অভিযোগ জানাতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তদন্ত কমিটির সদস্যসচিব ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। তাঁর বরাবর অভিযোগ দাখিলের অনুরোধ করা হয়েছে।

গত ১৭ মার্চ সিন্ডিকেট বৈঠকে এ-সংক্রান্ত কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য তাজমেরী এস এ ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য আ কা ফিরোজ আহমদ, আইন অনুষদের বর্তমান ডিন। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।