শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রার্থী মনোনয়ন দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে বেশ তোড়জোড় লক্ষ করা যাচ্ছে। এ নিয়ে আজ একাধিক প্রতিবেদন আছে। সেগুলোতে পাঠকের আগ্রহও যথেষ্ট। ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ এখন ১৬ বিলিয়ন বা ১ হাজার ৬০০ কোটি ডলারের কম। এ–সংক্রান্ত প্রতিবেদনটি আজ পঠিত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে গাজা-সংক্রান্ত একাধিক প্রতিবেদন আছে। এর পাশাপাশি অপরাধ, বিনোদন ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের অনেকগুলো হয়তো আপনার চোখ এড়িয়ে যেতে পারে। তাই আজ দিনের শেষে পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।
বর্তমান সংসদের ৭১ জন সদস্য নৌকার মনোনয়ন হারিয়েছেন। তাঁদের কেউ কেউ মনে করছেন, নৌকার বিপক্ষে লড়েও জয় পেতে পারেন তাঁরা। তাই তাঁরাও এবার লড়তে পারেন নৌকার বিপক্ষে। আরও পড়ুন...
২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল ৪ হাজার ৮০০ কোটি ডলার (৪৮ বিলিয়ন)। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাবে তা কমে হয়েছে ২ হাজার ৫১৬ কোটি ডলার (২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার)। বিস্তারিত পড়ুন...
জোসেপ বোরেল বলেন, কিছু বিষয়ে সবাই একমত হবেন। এর মধ্যে রয়েছে গাজায় রাজনৈতিক ও সামরিক শক্তি হিসেবে হামাসকে ফিরতে না দেওয়া। এই সংগঠন ফিলিস্তিনের মানুষসহ সবার জন্য ক্ষতি বয়ে এনেছে। বিস্তারিত পড়ুন...
সব কেনর যেমন উত্তর হয় না, এই ‘কেন’রও নেই। এখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের আউট করার যে কাজটা নিউজিল্যান্ডের বোলারদের কষ্ট করে করার কথা, ব্যাটসম্যানরাই যখন বাজে শট খেলে বোলারদের অর্ধেক কাজ কমিয়ে দিয়ে সেটিকে উল্টো সহজ বানিয়ে দেন; এর আপনি কী ব্যাখ্যা দেবেন? বিস্তারিত পড়ুন...
অভিনেতা, নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী পিয়া চক্রবর্তী পেশায় একজন মানসিক স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মী; শখের বশে গানও করেন তিনি। বিস্তারিত পড়ুন...