প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রুশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। তিনি বলেছেন, বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের চেতনায় বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক বিকশিত হচ্ছে।

ঢাকায় রুশ দূতাবাসের আজ শনিবার ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়। এর আগে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নবগঠিত সরকারের প্রধানের পদে নিযুক্ত হওয়ায় আপনাকে (শেখ হাসিনা) রুশ ফেডারেশন সরকার ও ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জানাই।’

মিখাইল মিশুস্তিন আরও বলেন, সরকার পর্যায়ে দুই দেশের সক্রিয় কার্যক্রমে বাণিজ্য ও অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত, সাংস্কৃতিক ও মানবিক ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতায় আরও জোরদার হবে বলে তিনি বিশ্বাস করেন, যা সম্পূর্ণভাবে দুই দেশকে লাভবান করবে।

রাশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

এর আগে শেখ হাসিনাকে পাঠানো অভিনন্দনপত্রে পুতিন বলেছিলেন, ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে। আশা করি, সরকারপ্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের দেশের জনগণের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে।’

আরও পড়ুন