রাষ্ট্রপতির মিঠামইনের বাড়িতে প্রধানমন্ত্রীকে আপ্যায়নে যা যা ছিল

কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কিশোরগঞ্জের মিঠামইনের গ্রামের বাড়িতে গতকাল মঙ্গলবার অতিথি হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির বাড়িতে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাওরের ১৬ পদের মাছ দিয়ে আপ্যায়ন করা হয়। রাষ্ট্রপতির পারিবারিক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর পছন্দ বিবেচনা করে স্থানীয় মিষ্টি খাবার পরিবেশন করা হয়েছিল।

গতকাল বেলা ১১টা ৫ মিনিটে ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস’ উদ্বোধনের পর মধ্যাহ্নভোজের জন্য রাষ্ট্রপতির পৈত্রিক বাড়িতে যান শেখ হাসিনা।

রাতাবোরো চালের ভাতের সঙ্গে প্রধানমন্ত্রীকে ১৬ পদের মাছের তরকারি, ভুনা ও দোপেয়াজা পরিবেশন করা হয়। মাছের মধ্যে ছিল—রুই, কাতল, চিতল, আইড়, পাবদা, গুলসা, ট্যাংরা, কালিবাউস, শোল, বাইম, চিংড়ি, বোয়াল, গ্রাস কার্প, বাছা, রিটা ও পাঙাশ।

দুই দশকেরও বেশি সময় পর এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম মিঠামইন সফর। দুপুরের খাবার শেষে তিনি স্থানীয় আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দিতে মিঠামইন হেলিপ্যাড মাঠে যান।

আরও পড়ুন