পদত্যাগের আবেদন করলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

এম সিরাজ উদ্দিন মিয়াছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওয়েবসাইট থেকে

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া চাকরি থেকে পদত্যাগের আবেদন করেছেন।

সিরাজ উদ্দিন মিয়া আজ সোমবার প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগের আবেদন করেন। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

২০২৪ সালের অক্টোবরে সিরাজ উদ্দিন মিয়াকে দুই বছরের জন্য চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব করা হয়। তিনি তাঁর পদত্যাগের আবেদনে অবশিষ্ট মেয়াদে চাকরি করতে অপারগতার কথা উল্লেখ করেছেন।

আরও পড়ুন

গত শনিবার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। আজ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণার পর গত শনিবার মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আবদুর রশিদের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন হয়। সে সময় আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, তিনি আগেই পদত্যাগ করেছিলেন। কিন্তু নির্বাচনের কারণে তা গৃহীত হয়নি। এখন আদেশ হলো।

আরও পড়ুন