সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ রোববার, সপ্তাহের প্রথম কর্মদিবস। কয়লা না থাকায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। আজ এ–সংক্রান্ত প্রতিবেদনটিতে পাঠকের সাড়া পাওয়া গেছে যথেষ্ট। নতুন মার্কিন ভিসা নীতি নিয়ে আলোচনা এখনো চলছে। এ নীতি ঘোষণার পর বিএনপির ভাবনা নিয়ে আজকের সংবাদটিও বেশ পঠিত হয়েছে। ব্যাংক খাতের খেলাপি ঋণ আবারও বেড়েছে। এ–সংক্রান্ত সংবাদটিতে পাঠকের আগ্রহ লক্ষ করা গেছে। আজ এসব সংবাদের বাইরে আছে আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

১

এবার উৎপাদন বন্ধ হচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্রে

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।
ফাইল ছবি

তিন বছর আগে উৎপাদনে আসার পর এবারই প্রথম পায়রা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। এতে বাড়তে পারে লোডশেডিং। বিস্তারিত পড়ুন...

২

সুযোগ ও ঝুঁকি দুটোই দেখছে বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

বিএনপির নেতারা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে তাঁদের দাবির যৌক্তিকতা শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে। এমন পরিস্থিতিতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে সরকারের ওপর কতটা চাপ সৃষ্টি করতে পারবেন, সেই আলোচনা চলছে।  বিস্তারিত পড়ুন...

৩

এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ১৮১৮০ কোটি টাকা

ব্যাংক
প্রতীকী ছবি

জানা যায়, গত বছরের মার্চে ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১৩ হাজার ৪৪০ কোটি টাকা। গত মার্চে তা বেড়ে হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি টাকা। বিস্তারিত পড়ুন...

৪

আরও ‘ধনী’ হবেন ধোনি

চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি
ছবি: এএফপি

একজন মানুষের প্রভাব এমন আকাশ-সঞ্চারী না হলে কাউকে এভাবে বিমোহিত করে রাখতে পারেন না। আর সে কারণেই তিনি ধোনি! অধিনায়ক হিসেবে সতীর্থদের ওপর ধোনির এই প্রভাবকে কেউ চাইলে ‘ধোনিবাদ’ও বলতে পারে। বিস্তারিত পড়ুন..

৫

ওই দিনগুলো মনে করলেন কৃতি

এমনও হয়েছে, একসময় তাঁর হাতে কাজ পর্যন্ত ছিল না। হিন্দি দৈনিক অমর উজালাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই দিনগুলোর কথা স্মরণ করেছেন কৃতি। বিস্তারিত পড়ুন...