ঈদে ‘নগদ’ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক

বিভিন্ন খাতে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদছবি: নগদের সৌজন্যে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের উৎসবের কেনাকাটা আরও সহজ ও সাশ্রয়ী করতে রিটেইল, লাইফস্টাইল এবং ই-কমার্সসহ বিভিন্ন খাতে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।

কয়েক সপ্তাহব্যাপী চলমান এই ক্যাম্পেইনের আওতায় নগদ অ্যাপ অথবা কিউআর কোড স্ক্যান করে অথবা ই-কম গেটওয়ে ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট করলেই গ্রাহকেরা পাচ্ছেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সুবিধা।

ইলেকট্রনিকস পণ্যের কেনাকাটায় গ্রাহকেরা পাবেন ৫০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই সুবিধা পেতে নির্দিষ্ট ১৫টি শীর্ষ ব্র্যান্ড থেকে ন্যূনতম ২০ হাজার টাকার পণ্য কিনতে হবে।

ঈদের পোশাক ও জুতা কেনাকাটায় নগদ দিচ্ছে সর্বমোট ৪০০ টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। নির্দিষ্ট ব্র্যান্ড থেকে ন্যূনতম ২ হাজার ৫০০ টাকার কেনাকাটায় গ্রাহকেরা পোশাকের জন্য ২০০ টাকা এবং জুতার জন্য আরও ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।

নিত্যপ্রয়োজনীয় মুদি কেনাকাটার জন্য সুপারস্টোরগুলোতে থাকছে বিশেষ অফার। যেকোনো অনুমোদিত সুপারস্টোরে ন্যূনতম ২ হাজার ৫০০ টাকার কেনাকাটা করে নগদে পেমেন্ট করলেই প্রতি লেনদেনে ১০০ টাকা করে দুবারে মোট ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করা যাবে।

উৎসবের আমেজে রেস্তোরাঁয় খাওয়াদাওয়া ও পারিবারিক বিনোদনকেও এই ক্যাম্পেইনের আওতাভুক্ত করেছে নগদ। নির্বাচিত রেস্তোরাঁগুলোতে ন্যূনতম ৫০০ টাকার বিল পেমেন্টে গ্রাহকেরা দুবারে মোট ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। এ ছাড়া অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডি থেকে সর্বনিম্ন ৪৯৯ টাকার খাবার অর্ডার করলে মিলবে ১০ শতাংশ (সর্বোচ্চ ১০০ টাকা) ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

এবারের ঈদে ঘরে ফেরা মানুষের যাতায়াত এবং ঘরে বসে অনলাইন কেনাকাটা সহজ করতে ই-কমার্স ও ট্রাভেল খাতেও নিজেদের সেবার পরিধি বাড়িয়েছে নগদ। নির্দিষ্ট অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ’ ও ‘অথবা’তে সর্বনিম্ন এক হাজার টাকার কেনাকাটায় দুবারে মোট ২০০ টাকা (প্রতিবার ১০০ টাকা) ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। অন্যদিকে ঈদযাত্রায় টিকিটের চাপ সামলাতে টিকিট বুকিং পোর্টাল বিডিটিকেট এবং সহজ বাসের সঙ্গে অংশীদারত্ব করেছে নগদ। এই অফারে ৫০০ টাকা বা তার বেশি মূল্যের টিকিট কিনলেই প্রতি লেনদেনে ৫০ টাকা করে দুবারে মোট ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।