পবিত্র শবে বরাতে পটকা ও আতশবাজি নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান পালন ও ঢাকা মহানগরে শান্তিশৃঙ্খলা রক্ষায় আতশবাজি ছাড়াও পটকা, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ।
এই দিন সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে। সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স ২৭ ধারার ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।