ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ শুক্রবার এক এক্স বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

এক্স বার্তায় শাহবাজ শরিফ বলেন, তিনি বাংলাদেশকে একটি সম্প্রীতি ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ড. ইউনূসের সাফল্য কামনা করেন। তিনি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী এ সরকারে তাঁর সঙ্গে উপদেষ্টা হিসেবে ১৪ জন শপথ নিয়েছেন। ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারে আরও তিনজন শপথ নেওয়া বাকি আছে।