ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রীম মিল্ক পাউডার ইন্সট্যান্ট ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিপাটি রান্নাঘর। সেখানে ব্যস্ত উপস্থাপক মারিয়া নূর, মিল্ক পাউডার দিয়ে তৈরি করছেন সুস্বাদু ইন্সট্যান্ট ইফতারের রেসিপি। তাঁকে সহযোগিতা করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। চলছে দুজনের গল্পও।

কারও ব্যক্তিগত রান্নাঘরের নয়, এটি পবিত্র রমজান উপলক্ষে প্রথম আলো ডটকমের সহযোগিতায় নির্মিত ‘ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রীম মিল্ক পাউডার ইন্সট্যান্ট ইফতার’ অনুষ্ঠানের একটি দৃশ্য।  

ত্রিশ পর্বের অনুষ্ঠানটিতে স্বল্প সময়ে নতুন নতুন রেসিপি তৈরি করে দেখাবেন মারিয়া নূর। তাঁর সঙ্গে বিভিন্ন পর্বে অতিথি হিসেবে থাকবেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, অভিনয়শিল্পী সোহানা সাবা ও রাফিয়াত রশিদ মিথিলা এবং কথাসাহিত্যিক আনিসুল হক।

অনুষ্ঠানে দেখানো ৩০টি ডেজার্ট আইটেমের সব কটিই ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রীম মিল্ক পাউডার দিয়ে তৈরি। প্রতিটি পর্বের শেষে থাকবে একটি কুইজ। প্রতি সপ্তাহে কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ভাগ্যবান বিজয়ীরা পাবেন স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার।

‘ইন্সট্যান্ট ইফতার’ অনুষ্ঠানটি আগামীকাল থেকে রমজান মাসজুড়ে প্রতিদিন বিকেল পাঁচটায় একযোগে প্রচারিত হবে প্রথম আলো ডটকম, ইউটিউব চ্যানেল এবং প্রথম আলো ও ফ্রেশ মিল্ক পাউডারের ফেসবুক পেজে এবং বিকেল সাড়ে চারটায় নাগরিক টিভিসহ দেশের প্রথম সারির আটটি টেলিভিশন চ্যানেলে।