পণ্য কেনাবেচার নতুন প্ল্যাটফর্ম ‘পাবলিক মার্কেট’
পাবলিক মার্কেট ডট কম ডট বিডি নামে একটি নতুন অ্যাপ ও ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। এই অনলাইন মার্কেটপ্লেসটি শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনের একটি প্ল্যাটফর্ম; যেখানে ক্রেতা ও বিক্রেতারা তাঁদের নতুন বা পুরোনো পণ্য ক্রয়–বিক্রয় করতে পারবেন। এখানে পণ্য ক্রয়–বিক্রয় হবে কাস্টমার টু কাস্টমার (সি টু সি) পদ্ধতিতে।
এর মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয় ও পরিষেবা দেওয়া হবে। এ ছাড়া গ্রামীণ প্রান্তিক কৃষকেরাও এর মাধ্যমে তাঁদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন।
প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, তাদের মূল উদ্দেশ্য—দেশে কর্মসংস্থান সৃষ্টি ও ভোক্তাদের সব সেবা গ্রহণ–প্রক্রিয়া একটি অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসা।
রাজধানীর বাড্ডায় প্রতিষ্ঠানটির কার্যালয়। এর ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান হাবিব, চেয়ারম্যান মো. সিরাজুল হক ও পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান।