জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
এই তালিকায় বিজ্ঞান বিভাগে ৪২৩ জন, মানবিক বিভাগে ২৫১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৪ জনের নাম রয়েছে। এই শিক্ষার্থীদের শুক্রবার থেকে আগামী সোমবারের মধ্যে সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক আবেদন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার প্রথম মেধা তালিকা প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।