সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

৫৩ বছরে নয়টি বেতন স্কেল, কোন সময় বেতন কত ছিল

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে দেশে প্রথম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল। তখন সরকারি চাকরিতে সর্বনিম্ন গ্রেডে চাকরি শুরু করা একজনের মূল বেতন ছিল ১৩০ টাকা। আর সর্বোচ্চ গ্রেডে মূল বেতন ছিল ২ হাজার টাকা। ৫৩ বছর পর সেই বেতনকাঠামোয় বড় পরিবর্তন এসেছে।
বিস্তারিত পড়ুন...

কৃষিজমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র করতে চান এমপিপত্নী, আপত্তির ২৭ দিন পরেই পেলেন অনাপত্তিপত্র

সৌরবিদ্যুৎকেন্দ্রের জন্য প্রস্তাবিত জমির মধ্যে এই ধানখেতও রয়েছে। গত ১৭ আগস্ট ময়মনসিংহের ভালুকা উপজেলার মধ্য ঝালপাড়ায়
ছবি: প্রথম আলো

ময়মনসিংহের ভালুকায় সৌরবিদ্যুৎকেন্দ্রের জমি নির্ধারণ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে ৪৫ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছে, তা ‘কৃষিজমি’ উল্লেখ করে প্রথমে আপত্তি জানিয়েছিল কৃষি বিভাগ। পরে ‘চাপের মুখে’ অনাপত্তিপত্র দিতে কৃষি বিভাগ বাধ্য হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিস্তারিত পড়ুন...

রাতে নাটক, ভোরে আক্রমণ—বিশ্বকে বোকা বানাতে হিটলারের ছকে বিশ্বযুদ্ধের সূচনা

১৯৩৯ সালের সেপ্টেম্বরে পোল্যান্ডের আকাশে জার্মান যুদ্ধবিমান

রাতের অন্ধকারে হঠাৎ গ্লাইভিৎস শহরের রেডিও স্টেশনে ঢুকে পড়ল একদল সশস্ত্র লোক। পোলিশ বিদ্রোহীদের পোশাক পরা ওই লোকেরা জার্মানির সীমান্তবর্তী শহরটির রেডিও স্টেশনের কর্মীদের আটক করে সেটির দখল নেয়। এরপর পোলিশ ভাষায় ভেসে এল জার্মানবিরোধী একটি বার্তা, ‘এটি গ্লাইভিৎস। সম্প্রচারকেন্দ্রটি এখন পোলিশদের হাতে।’
বিস্তারিত পড়ুন...

‘ভাতের দিকেই চাইয়া ছিলাম’, লিবিয়ার বন্দিশিবির থেকে ফেরা দুই বাংলাদেশির গল্প

লিবিয়া থেকে নৌযানে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা সাম্প্রতিক বছরগুলোতে অনেক বেড়েছে, ঝুঁকিপূর্ণ এই যাত্রায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ
ফাইল ছবি: রয়টার্স

বিমানবন্দরের সামনে থেকে গুলিস্তানগামী আজমেরী গ্লোরি বাসে পাশাপাশি বসেছিলেন মশিউর রহমান ও সোহেল মিয়া। দুজনের পরনে নেভি-ব্লু ট্র্যাকস্যুট। দেখলে মনে হতে পারে, শরীরচর্চা কিংবা খেলাধুলা করে ফিরছেন। কিন্তু সঙ্গে থাকা আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) দেওয়া একটি নীল ব্যাগ জানিয়ে দিচ্ছিল, তাঁদের গল্পটা অন্য রকম।
বিস্তারিত পড়ুন...

ফকিরেরপুলও ফিফার নিষেধাজ্ঞামুক্ত

নিষেধাজ্ঞামুক্ত হয়ে বাংলাদেশ ফুটবল লিগের জন্য দল গোছানোর কাজ শুরু করেছে ফকিরেরপুল

বিদেশি ফুটবলারদের বকেয়া মিটিয়ে ফিফার নিষেধাজ্ঞামুক্ত হয়ে কদিন আগেই দল গঠনের কাজ শেষ করেছে আবাহনী লিমিটেড। এরপর বসুন্ধরা কিংসও ফিফার দলবদল নিষেধাজ্ঞামুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে দেশের ফুটবলে। এবার তৃতীয় দল হিসেবে ফিফার দলবদল নিষেধাজ্ঞামুক্ত হলো ফকিরেরপুল ইয়ংমেন্স।
বিস্তারিত পড়ুন...