শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক–জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মাদক ও জুয়া প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে কমিটির বিস্তারিত কার্যক্রম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেশে কিশোর গ্যাংয়ের তৎপরতা উদ্বেগজনক হারে বাড়ছে। অনেক কিশোর মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। এই পরিপ্রেক্ষিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিল সরকার।

আরও পড়ুন

বাসসের খবরে বলা হয়, মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বার্তায় বলা হয়েছে, একটি নিরাপদ ও সুস্থ শিক্ষাপরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের মাদক ও জুয়া–সংক্রান্ত কার্যকলাপ থেকে রক্ষা করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।