বর্ষসেরা রোটারিয়ানরা অ্যাওয়ার্ড পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারির বার্ষিক অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে গভর্নর এম এ ওয়াহাবসহ নেতারা
ছবি: বিজ্ঞপ্তি

রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (জেলা-৩২৮১) জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা রোটারিয়ানদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার রাজধানীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সফল রোটারিয়ান হিসেবে পুরস্কার গ্রহণ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাডিশনাল গভর্নর আবুল খায়ের চৌধুরী এবং অন্য সেরা রোটারিয়ানরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি নেতা মো. ইকবাল হোসেন। বক্তব্য দেন গভর্নর এম এ ওয়াহাব, গভর্নর (নির্বাচিত) মো. আশরাফুজ্জামান, গভর্নর (নমিনি) আরিফ জেবটিক, হাফিজ ইউ বিপ্লব, শহীদুল বারী প্রমুখ।

গভর্নর এম এ ওয়াহাব বলেন, বছরব্যাপী সেরা পারফরমারদের অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে ভবিষ্যতে রোটারিয়ানদের মানবিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করা হলো। অনুষ্ঠানে সারা দেশের রোটারি ক্লাবের নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি