চট্টগ্রামে কমনওয়েলথ যুদ্ধসমাধিতে ভারতীয় হাইকমিশনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সফর করেন। সফলকালে তিনি বন্দরনগরীর কমনওয়েলথ ওয়ার সিমেট্রি (যুদ্ধসমাধি) পরিদর্শন করেন। যুদ্ধসমাধিতে শ্রদ্ধা জানান।
যুদ্ধসমাধি পরিদর্শনকালে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সফররত ভারতীয় কোস্টগার্ড জাহাজ আইসিজিএস শৌর্য ও আইসিজিএস রাজবীরের কমান্ডিং অফিসাররা ছিলেন।
ঢাকার ভারতীয় হাইকমিশন গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৩১টি কমনওয়েলথ সমাধি রয়েছে, যার মধ্যে মধ্যে ১৭টির পরিচয় অজ্ঞাত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সমাধিতে চিটাগাং মেমোরিয়ালও রয়েছে, যা সম্মিলিতভাবে সাবেক ভারতীয় নৌবাহিনীর চার শতাধিক নাবিক ও সাবেক ভারতীয় মার্চেন্ট নেভির প্রায় ছয় হাজার নাবিককে স্মরণ করে। এসব নাবিক যুদ্ধের বছরগুলোয় সমুদ্রে নিখোঁজ হন।