প্রয়োজনে রেফ্রিজারেটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক জীবনে সংসারের অনুষঙ্গ হিসেবে প্রয়োজনীয়তা অনুসারে কোনটি গুরুত্বপূর্ণ? উত্তরে অধিকাংশ মানুষই বলবেন, রেফ্রিজারেটর বা ফ্রিজ। ব্যস্ত জীবনে প্রতিদিন বাজারে যাওয়ার ফুরসত পান না অনেকেই। হোক শীত বা গরম—রেফ্রিজারেটর দরকার সব সময়। ঘরে রেফ্রিজারেটর থাকলে আপনি থাকবেন চিন্তামুক্ত। প্রাত্যহিক জীবন হবে ফুরফুরে।

বাজার ঘুরে দেখা গেছে, বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদ উৎসব উপলক্ষে বাড়ে রেফ্রিজারেটরের চাহিদা। ফলে রেফ্রিজারেটরের বিক্রি বেড়ে যায় বহুগুণ। সাধ্যের মধ্যেই ভালো মানের রেফ্রিজারেটর কেনার জন্য কিছু বিষয় জানা জরুরি।

আপনার জন্য কোনটি

পরিবারের সদস্যসংখ্যার কথা মাথায় রেখে ফ্রিজ ঠিক করুন। বাজারে ১০০ থেকে ৫০০ লিটারের অধিক ধারণক্ষমতাসম্পন্ন ফ্রিজ পাওয়া যায়। এর মধ্য থেকে কিনতে পারেন আপনার প্রয়োজনীয় ফ্রিজটি।

কেনার আগে জেনে নিন

ফ্রিজ সাধারণত দুই ধরনের হয়—ফ্রস্ট ও ননফ্রস্ট। ফ্রস্ট নাকি ননফ্রস্ট ফ্রিজ, তা চাহিদা, ব্যবহার ও সুবিধার ওপর নির্ভর করে বেছে নিতে হবে। সেই সঙ্গে জানতে হবে, আপনি যে ফ্রিজ কিনতে যাচ্ছেন, সেটি বিদ্যুৎ সাশ্রয়ী কি না। বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজগুলো যেমন পরিবেশবান্ধব হয়, তেমনি আপনার মাসিক বিদ্যুৎ বিলের পরিমাণও কমিয়ে আনে। এ ছাড়া বাজারে নানা ধরনের অত্যাধুনিক ফিচারসম্পন্ন ফ্রিজগুলো আপনার দৈনন্দিন চাহিদার বাইরেও অনেক সুবিধা দিয়ে থাকে। অত্যাধুনিক ইনভার্টার কম্প্রেসরযুক্ত ফ্রিজে বিদ্যুৎ সাশ্রয় হয়। ভোল্টেজের ওঠানামায়ও আলাদা করে স্ট্যাবিলাইজার ব্যবহারের প্রয়োজন হয় না। ফলে ফ্রিজের ভেতর ঠান্ডার তারতম্য হয় না। ইনভার্টার প্রযুক্তির সুবিধার ফলে কেউ বাসার বাইরে গেলে দীর্ঘ সময়ের জন্য এনার্জি সেভিং মোড চালু করে রাখতে পারেন।

রকমারি ফ্রিজ ও সুবিধা

বাজারের নানা দাম ও মানের ফ্রিজ রয়েছে। বাজার ঘুরে আপনার চাহিদা অনুযায়ী ফ্রিজ নির্বাচন করুন। চাইলে ঘরে বসেই প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে ঢুঁ মারতে পারেন। বেছে নিতে পারেন পছন্দের ফ্রিজটি।

বিক্রয়োত্তর সেবা ও অন্যান্য

ফ্রিজ কেনার আগে বিক্রয়োত্তর সেবা সম্পর্কে জেনে নেওয়া উচিত। বুঝে নিতে হবে ওয়ারেন্টি-গ্যারান্টির বিষয়টাও। বর্তমানে বেশির ভাগ প্রতিষ্ঠানের রেফ্রিজারেটর কিস্তিতে কেনা যায়। কত মাসের কিস্তি বা প্রতি মাসে কী পরিমাণ টাকা পরিশোধ করতে হবে, সেটা কেনার আগে ভালোভাবে জেনে নেওয়া উচিত। ফ্রি ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা সম্পর্কেও জানা উচিত।

ইলেকট্রনিকস বাজারে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এক উজ্জ্বল নাম। আসন্ন ঈদ উপলক্ষে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড দিচ্ছে ফ্রিজ কেনায় ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুবিধা। এ ছাড়া রয়েছে ১৫ শতাংশ ডাউন পেমেন্ট, ০ (শূন্য) শতাংশ ইন্টারেস্টে ১৮০ দিনের (৬ মাস) কিস্তি আর ১৮ মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। সেই সঙ্গে রয়েছে অনেকগুলো ব্যাংকের ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা। পুরোনো ফ্রিজে রয়েছে ‘এক্সচেঞ্জ অফার’। ‘বাংলালিংক অরেঞ্জ ক্লাব’ গ্রাহকদের জন্য রয়েছে বাটারফ্লাই থেকে যেকোনো ব্র্যান্ডের পণ্যের ওপর অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক।