আইএসআইয়ের প্রধানের বাংলাদেশ সফরের খবর মিথ্যা: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান বাংলাদেশ সফরে আসেননি। সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ সংক্রান্ত খবর মিথ্যা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস বৃহস্পতিবার ফেসবুকে তাদের ভেরিফায়েড পেজে এক পোস্টে লিখেছে, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত খবরটি মিথ্যা।’